মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

কাশ্মিরে তিন ভারতীয় সৈন্য নিহত

  • সময়: রবিবার, ৪ মে, ২০২৫, ৬.২১ পিএম
  • ১৭০ জন

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে সেনাবাহিনীর একটি গাড়ি দুর্ঘটনায় অন্তত তিন সৈন্য নিহত হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছে আরো তিনজন।

রোববার সকালে দুর্ঘটনায় ওই সৈন্যরা প্রাণ হারিয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিহত সৈন্যরা হলেন অমিত কুমার, সুজীত কুমার ও মান বাহাদুর।

ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে ৭০০ ফুট গভীর গিরিখাদে পড়ে। সেখানে সৈন্যদের মৃতদেহ, গাড়ির ধ্বংসাবশেষ ও কিছু কাগজপত্র পড়ে থাকতে দেখা যায়।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর গাড়িবহরে থাকা গাড়িটি জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ে ৪৪ ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনীসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এই দুর্ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24