শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ শুরু

  • সময়: শনিবার, ৩ মে, ২০২৫, ১০.৩২ এএম
  • ৫০৪ জন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এ সমাবেশ শুরু হয়। বেলা ১টা পর্যন্ত চলবে সমাবেশ। হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন।

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসে নোতামর্কীরা সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডি সহ আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম।

শুক্রবার (২ মে) বিকেলে মঞ্চসহ সমাবেশের মাঠ পরিদর্শনে আসেন সংগঠনের নেতারা। এ সময় তারা সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে যোগদান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com