সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্টসহ টিভিতে আজকের যত খেলা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না, সেটা শেখ মুজিবই আইন করে গেছেন ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ, দেউলিয়ার পথে অভিনেতা? গাজীপুরে মহাসড়ক অ,ব’রো’ধ করে পোশাকশ্রমিকদের বি’ক্ষো’ভ, যান চলাচল বন্ধ। চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা—ট্রাম্প, সি ও পুতিন, আলোচনার বিষয় কী সুতা আমদানি ইস্যুতে নতুন সিদ্ধান্ত নেয়নি সরকার। নয় বছরের পথচলার ইতি, স্মৃতিতে ডুব দিলেন কাবিলা। যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উলটে নিহত ১৫

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা—ট্রাম্প, সি ও পুতিন, আলোচনার বিষয় কী

  • সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯.৫৬ এএম
  • ২৩ জন

যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক হতে যাচ্ছে। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এ বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

গতকাল শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।মার্কিন কর্মকর্তারা বলেছেন, আগামী বৃহস্পতিবার এ বৈঠক হওয়ার কথা। বৈঠকে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়ে আলোচনা করতে চান ট্রাম্প। পাশাপাশি ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিষয়টিও তুলবেন। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা নেই।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ওয়েলস বলেন, ‘প্রেসিডেন্ট (ট্রাম্প) স্পষ্ট করেছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা করবেন তিনি। পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন তিনি।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠা দুটি যুদ্ধের মধ্যে একটির প্রসঙ্গ বৈঠকে উঠবে, অন্যটি নিয়ে আলোচনা হবে না।

নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, ট্রাম্প চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে ইরানের প্রসঙ্গ তুলতে চান।’

ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটন আলাদাভাবে কিয়েভ ও মস্কোর সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘সাম্প্রতিক দিনগুলোয় মার্কিন প্রতিনিধিরা পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করেছেন। এ বিষয়ে আমাদের আলোচনার আলাদা একটি ধারা রয়েছে।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘চীন এ আলোচনা প্রক্রিয়ার অংশ নয়। তাই সেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করাটা উপযুক্ত হবে বলে মনে হয় না।’ট্রাম্পের চীন সফরে তাঁর সঙ্গে থাকবেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তবে তিন নেতার বৈঠকে মাস্ক অংশ নেবেন না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

আগামী বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্টের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক ও ভোজেও অংশ নেবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটি হবে দুই নেতার মধ্যে চতুর্থ বৈঠক। তবে পুতিনের সঙ্গে আলাদা কোনো একান্ত বৈঠক করবেন না ট্রাম্প।

এদিকে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের কথিত চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের জেরে পদত্যাগের বিষয়টি বৈঠকে উঠবে না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

সফরসূচি অনুযায়ী, আগামী সোমবার ওয়াশিংটন ছাড়বেন ট্রাম্প। মঙ্গলবার ফিলিপাইনে পৌঁছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে অংশ নেবেন। এরপর সেখান থেকে চীনের শেনজেনে যাবেন তিনি।

 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24