সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা দেম্বেলে ঝড়ে বিধ্বস্ত নরওয়ে, গ্রুপসেরা হয়েই নকআউটে ফ্রান্স ভেনেজুয়েলায় পর পর দুই শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে ব্রাজিল ঝড়ে উড়ে গেল স্কটল্যান্ড হরমুজ প্রণালিতে আটকে থাকা ১১ হাজার নাবিককে সরাতে জাতিসংঘের উদ্যোগ উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি, তিস্তার পানি বিপৎসীমার ওপরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ ঘোষণা রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর টাকার বিনিময়ে পুশইন সহযোগিতা, সীমান্তে সক্রিয় বাংলাদেশি দালাল চক্র

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলা

  • সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৯.২৯ এএম
  • ২৩ জন
দ্বিতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব এবং সমুদ্রপথে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পরিচালিত এ হামলায় ইরানের নজরদারি অবকাঠামো, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সংরক্ষণাগার ও সমুদ্রে মাইন পাতা সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, দক্ষিণাঞ্চলের সিরিক বন্দরের কাছে তাহরুই গ্রাম এবং কেশম দ্বীপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগের দিনও একই এলাকায় হামলা হয়েছিল।

এদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী আচরণ না করে, তাহলে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তবে ইরানও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। ফলে গত ১৭ জুন হওয়া যুদ্ধবিরতি সমঝোতা ভেঙে যাওয়ার আশঙ্কা আরও বেড়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24