সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ ঘোষণা রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর টাকার বিনিময়ে পুশইন সহযোগিতা, সীমান্তে সক্রিয় বাংলাদেশি দালাল চক্র নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল মোহামেদ সালাহর দল মিশর চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি নারী গ্রেফতার, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ট্রাক জব্দ, আটক ১ প্রথম রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী আজ মালয়েশিয়া যাচ্ছেন ৪৬ বছর বয়সে আবার মাঠে ফেরার প্রস্তুতিতে রোনালদিনিও আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ ঘোষণা

  • সময়: সোমবার, ২২ জুন, ২০২৬, ৩.৪৮ পিএম
  • ৯ জন

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ক্ষমতাসীন লেবার পার্টির দলীয় প্রধান হিসেবেও সরে দাঁড়াবেন তিনি।

সোমবার ডাউনিং স্ট্রিটে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এর ফলে গত এক দশকে দেশটি ষষ্ঠ প্রধানমন্ত্রীর নেতৃত্বের অবসান হলো।

পদত্যাগের পর লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিট-এর সামনে সাংবাদিকদের স্টারমার বলেন, তার দল লেবার পার্টির নতুন দলীয় নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। আজ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও কথা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

স্টারমার জানান, তার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই ছিল তার ভালোবাসার দেশকে সবার আগে রাখার জন্য। তিনি দলের সিদ্ধান্তকে ‘সৌজন্যের সঙ্গে’ মেনে নেবেন এবং তার উত্তরসূরিকে পূর্ণ ও নিঃশর্ত সমর্থন দেবেন।

কিয়ার স্টারমার বলেন, তার দল আগামী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি উপযুক্ত ব্যক্তি কি-না সেই প্রশ্নটি তুলছিল। তিনি দলের সেই জবাব শুনতে পেয়েছেন এবং তা সানন্দে মেনে নিয়েছেন।

তিনি বলেন, তার উত্তরসূরি বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে তিনি লেবার পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিকে অনুরোধ করেছেন। এই পদের জন্য আগামী ৯ জুলাই থেকে মনোনয়নপত্র বা মনোনয়ন জমা নেওয়া শুরু হবে।

উল্লেখ্য, বিপুল ভোটে নির্বাচনে জয়ের মাধ্যমে ব্রিটেনের অস্থির রাজনীতির অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেওয়ার দুই বছরেরও কম সময়ের মধ্যে স্টারমারের এই পদত্যাগের ঘটনা ঘটল।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24