সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫

  • সময়: সোমবার, ১ জুন, ২০২৬, ৯.২৭ এএম
  • ৭৫ জন
সংগ্রহীত ছবি

মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত শান রাজ্যের একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

রোববার (৩১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে চীন সীমান্তসংলগ্ন নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মাঠপর্যায়ের একটি সূত্রের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। তবে বিভিন্ন প্রতিবেদনে হতাহতের সংখ্যা কিছুটা ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে।

বিস্ফোরণের পর পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে অনেকেই এটিকে বিমান হামলা বলে মনে করেছিলেন।

 

Advertisement

এলাকাটির নিয়ন্ত্রণকারী জান্তাবিরোধী সশস্ত্র সংগঠন ট্যআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এই দুর্ঘটনা ঘটেছে।

এক বিবৃতিতে সংগঠনটি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণে গ্রামটির বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ঘটনাস্থলে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে এবং চারদিকে ছড়িয়ে রয়েছে ইট-পাথরের ধ্বংসাবশেষ। পুড়ে যাওয়া গাছপালা ও ধ্বংসস্তূপ থেকে তখনও ধোঁয়া উঠতে দেখা যায়।

 

সূত্র: নিক্কেই এশিয়া

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24