বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৫০ জন ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত ও ব্যাংক ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইরানের মিসাইল দেখে ইসরাইলের প্রেসিডেন্টের দৌড় ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার শেরপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল; সড়কে চাপ বাড়লেও নৌপথে স্বস্তি ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • সময়: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯.৩৭ এএম
  • ২৮ জন

| মো রাকিবুল্যাহ সোহাগ, সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা ১১টায় শ্যামনগর সরকারি মহসিন কলেজ অডিটোরিয়ামে এ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, বিএনপির জেলা সদস্য মাস্টার আব্দুল ওয়াহেদ, সোলায়মান কবির, খেলাফত মজলিসের জেলা আমীর মুহাদ্দিস মোস্তফা কামাল এবং শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শ্যামনগরের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস মানুষকে সাম্য, সম্প্রীতি, ন্যায়পরায়ণতা ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়। তিনি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, কুরআনের শিক্ষা অনুসরণ করেই একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।

তিনি আরও বলেন, ধনী-গরিবের মধ্যে বৈষম্য দূর করে সমতার ভিত্তিতে সমাজ পরিচালনাই কুরআনের মূল লক্ষ্য। রাষ্ট্রীয় পর্যায়ে অন্যায় ও দুর্নীতি দূর করতে পারলেই সমাজে প্রকৃত ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব হবে।

গাজী নজরুল ইসলাম বলেন, রমজান ও কুরআনের শিক্ষা ধারণ করে সমাজ পরিচালনায় সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য। সকলের অংশগ্রহণে একটি সুন্দর ও সমৃদ্ধ শ্যামনগর গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের বরাদ্দকৃত বাজেট জনগণের কল্যাণে শতভাগ ব্যয় করা হবে। এ সময় তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে শ্যামনগরের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com