বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

  • সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২.১৬ পিএম
  • ১৩২ জন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বরও প্রকাশ করেছে সংস্থাটি।

সোমবার (১৬ মার্চ) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদের আগে ৩ দিন ও পরে ৩ দিন—অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরির চলাচল বন্ধ থাকবে।

তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

এছাড়া মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো ধরনের যানবাহন পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

যানবাহন চলাচল নিরবিচ্ছিন্ন রাখতে যে কোনো জরুরি প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১০৭-এ যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া মোবাইল নম্বর ০১৫৫০-০৫১৬০৬ এবং ০১৫৫০-০৫৬৫৭৭-এ যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24