বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৫০ জন ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত ও ব্যাংক ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ইরানের মিসাইল দেখে ইসরাইলের প্রেসিডেন্টের দৌড় ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার শেরপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩ ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল; সড়কে চাপ বাড়লেও নৌপথে স্বস্তি ঈদে গাড়ি চলাচল নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা

ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

  • সময়: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯.০১ এএম
  • ৩১ জন

ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্যাতনের অন্যতম নেপথ্য নায়ক ফেনী-৩ আসনের সাবেক বিনাভোটের এমপি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি। গতরাত রাতে রাজধানীর বারিধারা থেকে তাকে আটক করা হয়।

ডিবি প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বারিধারা ডিওএইএস এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে সাবেক এই বিতর্কিত সেনা কর্মকর্তাকে আটক করা হয়।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

বিপুল অর্থ নিয়ে গণভবনে মনোনয়ন নিশ্চিত করতে গিয়েছিলেন বলেও শোনা যায়। সেখান থেকে পরামর্শ দেওয়া হয়, জাতীয় পার্টির টিকিট নিতে। পাশের নিশ্চয়তাও দেওয়া হয় গণভবন থেকে। পরামর্শ মতো সরাসরি তৎকালীন জাপা চেয়ারম্যান এরশাদের সঙ্গে সাক্ষাৎ করে দলের পদ ও মনোনয়নের টিকিট নিয়ে বাসায় ফিরেন। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হন এক-এগারোর সময় আলোচিত সাবেক এই সেনা কর্মকর্তা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com