মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এমবাপ্পের জোড়া গোলে বার্সার জয়রথ থামাল রিয়াল বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার! দুই ঘণ্টা কমল শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় আ.লীগ ঘিরে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ, সতর্ক করলেন বিশ্লেষকেরা সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, দুজন আহত দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন বিনোদন দুনিয়ার শীর্ষস্থানীয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স প্রায় ৫ শতাংশ বা প্রায় ৮০০ কর্মীকে ছাঁটাই করতে পারে ।

রিয়াদের দূতাবাসে হামলার জবাব শিগগিরই আসছে: ট্রাম্প

  • সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৯.২২ এএম
  • ২৯৩ জন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার জবাব শিগগিরই দেওয়া হবে। মার্কিন সংবাদমাধ্যম নিউজন্যেশন–এর সাংবাদিক কেলি মেয়ার এ তথ্য জানিয়েছেন। খবর প্রকাশ করেছে আল জাজিরা।

কেলি মেয়ার জানান, ট্রাম্প তাকে বলেছেন, “আপনি খুব শীঘ্রই জানতে পারবেন যে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার জবাব কী হবে।” এতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পাল্টা সামরিক পদক্ষেপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, ট্রাম্পের মতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে স্থলবাহিনী ব্যবহার করা প্রয়োজন হবে না। যদিও এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, প্রয়োজনে স্থলবাহিনী মোতায়েন করতেও তিনি ভীত নন।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরান সৌদি আরবে মার্কিন অবকাঠামো ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার অংশ হিসেবে রিয়াদে মার্কিন দূতাবাস এলাকায় বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24