সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ

  • সময়: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.৩৪ এএম
  • ৩৮ জন
সংগ্রহীত ছবি

চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অবস্থিত আদাবর থানা ঘেরাও করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিকার দাবিতে থানার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর আদাবর এলাকায় চাঁদার দাবিতে একটি এমব্রয়ডারি কারখানায় হামলা চালায় একদল সন্ত্রাসী। তারা মালিক ও শ্রমিকদের কুপিয়ে আহত করে এবং টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভুক্তভোগীসহ এলাকাবাসী রাতে থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

রাত ১টার পরও বিক্ষোভ চলতে থাকে এবং বিক্ষুব্ধরা বিভিন্ন স্লোগান দেন।

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন জানান, বেতন বিতরণের সময় ১০–১২ জনের একটি সশস্ত্র দল চাপাতি নিয়ে কারখানায় হামলা চালায়। এতে কয়েকজন শ্রমিক আহত হন, যাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর শ্রমিকরা অভিযুক্তদের নেতা হিসেবে পরিচিত রাসেলের বাড়ি ঘেরাও করেন। তাকে না পেয়ে তার বাবাকে অবরুদ্ধ করলে তিনি ভয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে নিরাপত্তার জন্য থানায় নিয়ে আসে। এ সময় উত্তেজিত জনতা থানার সামনে জড়ো হয়।

পুলিশ জানায়, কারখানার মালিক বাদী হয়ে মামলা করেছেন এবং শ্রমিকদের ওপর হামলার ঘটনা তদন্তাধীন রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছে পুলিশ।

সূত্রঃ কালের কন্ঠ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Theme Developed BY ThemesBazar.Com