বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

লিবিয়ার উপকূলে নৌকা ডুবে ৫৩ অভিবাসী নিখোঁজ

  • সময়: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ২.৫৬ পিএম
  • ২৮ জন
ছবি: সংগ্রহীত

ভূমধ্যসাগর উপকূলীয় দেশ লিবিয়ার জুয়ারা শহরের উত্তরে ভূমধ্যসাগরে গত ৬ ফেব্রুয়ারি ৫৫ জন আরোহী বহনকারী একটি নৌকা ডুবে যায়। এতে দুই শিশুসহ অন্তত ৫৩ জন অভিবাসী নিখোঁজ রয়েছেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক ‍বিবৃতিতে জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য জানিয়েছে।

আইওএম জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের উদ্ধারকারী দল দুইজন জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে আইওএম জানিয়েছে, নৌকাটিতে থাকা যাত্রীরা মূলত বিভিন্ন আফ্রিকান দেশের শরণার্থী ও অভিবাসী ছিলেন।

নৌকাটি ৫ ফেব্রুয়ারি রাত প্রায় ১১টার দিকে উত্তর-পশ্চিম লিবিয়ার জাওইয়া এলাকা থেকে যাত্রা শুরু করে এবং প্রায় ছয় ঘণ্টা পর দুর্ঘটনার শিকার হয়।

আইওএমের মিসিং মাইগ্রান্টস প্রজেক্ট–এর তথ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত বিপজ্জনক মধ্য ভূমধ্যসাগরীয় পথে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। সর্বশেষ এই দুর্ঘটনার ফলে চলতি বছর এ পথে মৃত বা নিখোঁজ শরণার্থী ও অভিবাসীর সংখ্যা বেড়ে অন্তত ৪৮৪ জনে দাঁড়িয়েছে।

আইওএম বলছে, বারবার ঘটে যাওয়া এসব দুর্ঘটনা স্পষ্ট করে তুলে ধরে যে, বিপজ্জনক এই সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে শরণার্থী ও অভিবাসীরা এখনো কতটা প্রাণঘাতী ঝুঁকির মুখে পড়ছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com