| মোঃ খলিলুর রহমান, ঝালকাঠি
ঝালকাঠির কীর্তিপাশা’য় ইউনিয়ন বিএনপির অফিস সংলগ্ন মাঠে ৭ জানুয়ারি শনিবার রাত ৮ ঘটিকায় সাবেক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল হাসান মুন্না’র উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে ধানের শীষ প্রতীকের একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বাবু বাসুদেব আচার্য’র সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল হাসান মুন্না । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাখাওয়াত বুলু , সহ-সভাপতি , কীর্তিপাশা ইউনিয়ন বিএনপি । মোঃ হাফিজুর রহমান নয়ন, সহ সাংগঠনিক সম্পাদক, ঝালকাঠি জেলা ছাত্রদল এবং মোঃ মনির হোসেন, আহ্বায়ক ,কীর্তিপাশা ইউনিয়ন যুবদল। তাঁতি দলের নেতা মোঃ সোনা মল্লিক । বিএনপি নেতা বাবু গোপাল মজুমদার।
দুলাল কুন্ড,বাবু রনজিৎ কর্মকার। বাবু সন্তোষ কর্মকার। ইউপি সদস্য বাবু জয়ন্ত আচার্য সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের শতাধিক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।।
বৈঠকে প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা মুন্না বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং বিএনপি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিশ্বাস করে। হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে বলেন, বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। হিন্দু সম্প্রদায়ের নাগরিকরাও এ দেশের সমান অধিকারভুক্ত নাগরিক, একজন মুসলমানের মতোই তাদের অধিকার সমান বলে উল্লেখ করেন”।
বৈঠকে বক্তারা বলেন, কোনো ধরনের ভয় বা শঙ্কার প্রয়োজন নেই। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।