মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এমবাপ্পের জোড়া গোলে বার্সার জয়রথ থামাল রিয়াল বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার! দুই ঘণ্টা কমল শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় আ.লীগ ঘিরে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ, সতর্ক করলেন বিশ্লেষকেরা সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, দুজন আহত দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন বিনোদন দুনিয়ার শীর্ষস্থানীয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স প্রায় ৫ শতাংশ বা প্রায় ৮০০ কর্মীকে ছাঁটাই করতে পারে ।

‘বেঁচে আছেন কুখ্যাত এপস্টেইন’, চাঞ্চল্যকর দাবিতে তোলপাড়

  • সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.৫১ পিএম
  • ৩৫৯ জন
ছবি: সংগ্রহীত

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু উইন্ডসরের এক্স গার্লফ্রেন্ড লেডি ভিক্টোরিয়া হার্ভে। তিনি দাবি করেছেন যে, এপস্টেইন মারা যায়নি তিনি বেঁচে আছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লেডি ভিক্টোরিয়া জোর দিয়ে বলেছেন, এপস্টেইন বেঁচে আছেন এবং ভালোই আছেন, তাকে ‘ট্রিপ ভ্যানে’ করে কারাগার থেকে স্থানান্তর করা হয়েছে। এলবিসি’র উপস্থাপক টম সোয়ারব্রিকের সঙ্গে সাক্ষাৎকারে লেডি ভিক্টোরিয়া এমন বিস্ফোরক দাবি করেন।

তিনি বলেন, সত্যি বলতে আমার কখনো মনে হয়নি এপস্টেইন মারা গেছেন। আমার বিশ্বাস হয়না এপস্টেইন আত্মহত্যা করেছেন, তিনি ইসরায়েলে পালিয়েছেন।

২০১৯ সালে নিউইয়র্কের এক কারাগারে মারা যান কুখ্যাত এই যৌন অপরাধী। তবে তার মৃত্যু ঘিরে নানা জল্পনা রয়েছে। কারাগারের রক্ষীদের দাবি, ২০১৯ সালে ১০ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিটে এপস্টেইনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তিনি কারাগারের সেলে আত্মহত্যা করেন বলে জানানো হয়।

তবে এপস্টেইনের ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল বলে বিভিন্ন রিপোর্টে পাওয়া যায়।

এদিকে সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, জেফরি এপস্টেইন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রশিক্ষিত এজেন্ট ছিলেন। এ ছাড়া কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, এপস্টেইন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশের গোয়েন্দা সংস্থার চর ছিলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত দুই মাসে জেফরি এপস্টেইন ঘিরে যৌন পাচার–সংক্রান্ত তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তি ও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এনিয়ে প্রতিনিয়ত বিভিন্ন দেশে তোলপাড় চলছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24