শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে নামলেন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(এ্যাব) আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড ৭ ফেব্রুয়ারি গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগরে জামায়াত ইসলামের সংবাদ সম্মেলন দ্রব্যমূল্য ও ভোটার ভাবনা নিয়ে পাইনেট এর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ভাঙ্গুড়া থানায় বাংলাদেশ প্রেস ক্লাবের সংগঠনিক পত্র জমা দুই দফায় কত বাড়ল স্বর্ণের দাম হাসনাতের ব্যানারে দুর্বৃত্তদের আগুন, নির্বাচনী এলাকায় উত্তেজনা নারীবিদ্বেষী বক্তব্য ঢাকতেই স্বাধীনতার ঘোষক ইস্যু তুলছে জামায়াত: রিজভী রাজবাড়ীর  মল্লিকপাড়া  হতে ০১ টি দেশীয় ওয়ান শুটারগান’সহ একজন আসামী’কে গ্রেফতার করেছে র‌্যাব ১০ রাশিয়ার তেল কেনা বন্ধ করলে ভারতের অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক মওকুফ

৭ ফেব্রুয়ারি গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগরে জামায়াত ইসলামের সংবাদ সম্মেলন

  • সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ২.০৭ পিএম
  • ২৪ জন

| মো রাকিবুল্যাহ সোহাগ, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা সফল করতে শ্যামনগরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান। প্রধান বক্তব্য দেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। এ সময় জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে গাজী নজরুল ইসলাম বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণ সচেতন এবং মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, এ উপলক্ষে আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার শ্যামনগরের নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতল্লা সিবগা, জুলাই আন্দোলনের নেতা ও ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কাইয়ুমসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তরে গাজী নজরুল ইসলাম টেকসই বেড়িবাঁধ নির্মাণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন। তিনি জনসভা সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে প্রস্তুতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2025 © All rights reserved by BUD News 24
Developed BY www.budnews24.com