| এম. আর. ইবনেসিনা, নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলার পুলিশ সুপার এ নির্দেশনা এবং তত্ত্বাবধানে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক আন্তঃ জেলা ডাকাত চক্রের ০৬(ছয়) জন কুখ্যাত ডাকাত সদস্য ডাকাতের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার, অপহৃত ট্রাকের ড্রাইভার এবং হেল্পার সহ ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার।
২২/০১/২০২৬ তারিখ দিনাজপুর জেলা বদরগঞ্জ হতে ট্রাক ড্রাইভার মারুফ ও তার হেলপার শামীম একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট, ১৬-০১৩৮) করে ২৫০(দুইশত পঞ্চাশ) বস্তায় ৫০০(পাঁচশত)মন ধান লোড করে নওগাঁ জেলার উদ্দেশ্যে রওনা দেয়। উক্ত ট্রাকটি ইং-২৩/০১/২০২৬ তারিখ রাত অনুমান ০১.৪৫ ঘটিকার সময় নওগাঁ জেলার সদর থানার শেষ সীমানা কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মধ্যে ফাঁকা রাস্তার উপর পৌছাইলে পিছন দিক থেকে একটি ডাকাত দলের ট্রাক ওভারকেটিং করে সামনে এসে ধান বোঝাইকৃত ট্রাকটির সামনে ব্যারিকেড দেয় এবং অজ্ঞাতনামা ডাকাতরা ধান বোঝাইকৃত ট্রাকের গ্লাস ভেঙ্গে ফেলে এবং ট্রাকের ড্রাইভার মারুফ ও হেলপার শামীমকে মারধোর করে রশি দিয়ে হাত-পা বেধে অজ্ঞাতনামা ডাকাত দল ধান বোঝাইকৃত ট্রাকটি ধান’সহ ডাকাতি করে নিয়ে যায়। এই সংক্রান্তে নওগাঁ সদর মডেল থানার মামলা নং-৩৯, তারিখ-২৩/০১/২০২৬ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।
ঘটনাটি পুলিশ সুপার অবগত হওয়ার সাথে সাথেই তাৎক্ষণিক বদলগাছি থানা, সদর থানা পুলিশ, সদর সার্কেলকে সেখানে পাঠানো হয়। একই সাথে মামলার গুরুত্ব বিবেচনা করে জেলা গোয়েন্দা শাখাকে মামলা তদন্ত , এবং বিশেষ নির্দেশনা দিয়ে ডাকাত দলকে সনাক্ত করে ডাকাতদের গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য নির্দেশ প্রদান করা হয় এবং প্রয়োজনীয় গাইডলাইন দেওয়া হয়।
ঘটনার ডাকাতির কলাকৌশল, তথ্য প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্লেষণ করে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে নওগাঁ জেলা পুলিশের সমন্বিত প্রচেষ্টা এবং জেলা গোয়েন্দা শাখার টানা ৪৮ ঘন্টা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর, কালিয়াকুর গাজীপুর, আশুলিয়া, সাভার এবং কামরাঙ্গীরচরে অভিযানে এই ঘটনা সংক্রান্তে সর্বমোট ০৬(ছয়) জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ডাকাতরা যে ট্রাক নিয়ে ডাকাতি করার জন্য ব্যবহার করেছিল সেটাও ডিবি পুলিশ জব্দ করেছে। একই সাথে ডাকাতরা যে ধানের ট্রাক হেল্পার শামীম এবং ড্রাইভার মারুফ অপহরণ করে নিয়ে গিয়েছিল তাদের শিবগঞ্জ থানার সহায়তায় উদ্ধার করা হয়। অপর ডাকাতদের গ্রেফতার, এবং ডাকাতির মালামাল উদ্ধার অভিযান অব্যাহত আছে।