বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

মাদুরোকে আদালতে তোলার পর পাঠানো হবে ব্রুকলিনের কুখ্যাত কারাগারে

  • সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ১১.০০ এএম
  • ২৫২ জন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বহনকারী উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী শনিবার বিকেল ৫টার দিকে বিমানটি সেখানে পৌঁছায়।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিমানঘাঁটিতে অবতরণের পর মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তাকে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার সদর দপ্তরে নেওয়ার কথা রয়েছে, যেখানে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর তাকে ব্রুকলিনের কারাগারে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজের দরজার কাছে এফবিআইয়ের ইউনিফর্ম পরা কর্মকর্তারা অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর বিমান থেকে নামতে দেখা যায় নিকোলাস মাদুরোকে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে আটক হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর তাকে নিউইয়র্ক এলাকায় দেখা যায়।

ভিডিও ফুটেজে মাদুরোর পরনে নীল রঙের একটি জ্যাকেট দেখা যায় এবং তার মুখ আংশিকভাবে ঢাকা ছিল। তাকে উড়োজাহাজের সিঁড়ি দিয়ে নামিয়ে আনেন মার্কিন কর্মকর্তারা। এ সময় তাকে ঘিরে ছিলেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ও মাদক নিয়ন্ত্রণ সংস্থা ডিইএর সদস্যরা।

মার্কিন গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, স্টুয়ার্ট বিমানঘাঁটি থেকেই মাদুরোকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে দায়ের করা মামলায় ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে হাজির করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিমানঘাঁটিতে অবতরণের পর মাদুরোকে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে তাকে যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ সংস্থার সদর দপ্তরে নেওয়ার কথা রয়েছে, যেখানে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর তাকে ব্রুকলিনের একটি বন্দিশিবিরে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত ওই কারাগার যুক্তরাষ্ট্রে উচ্চ প্রোফাইল বন্দীদের রাখার জন্য পরিচিত। এর আগে পপতারকা আর কেলি, জেফরি এপস্টেইনের সহযোগী গিলেন ম্যাক্সওয়েল এবং সাম্প্রতিক সময়ে র‍্যাপার শন ‘ডিডি’ কম্বসকে সেখানে রাখা হয়েছিল।

এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলায় ‘বৃহৎ পরিসরের’ অভিযানের মাধ্যমে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযানের কয়েক ঘণ্টা পর তিনি আটক মাদুরোর একটি ছবি প্রকাশ করেন।

ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত ছবিতে মাদুরোকে ধূসর রঙের ট্র্যাকস্যুট পরিহিত অবস্থায় দেখা যায়। তার চোখ কালো বন্ধনী দিয়ে বাঁধা ছিল, হাতে একটি পানির বোতল এবং কানে বড় আকৃতির হেডফোন দেখা যায়। তবে ছবিতে মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে দেখা যায়নি বলে জানিয়েছে বিবিসি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24