বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

কমল স্বর্ণের দাম

  • সময়: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ৯.৫৭ এএম
  • ৪১১ জন

দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (৮ জুলাই) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

সোমবার (৭ জুলাই) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের পরিবর্তন বিবেচনায় এনে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে ১ হাজার ৫৭৫ টাকা কমিয়ে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা; ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা; সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ১ লাখ ১৫ হাজার ৩৯২ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের নির্ধারিত দাম অনুযায়ী এখনও ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা।

এর আগে, গত ২ জুলাই স্বর্ণের দাম বাড়ানো হয়। তার আগে ২৯ জুন ও ২৫ জুন দুই দফা স্বর্ণের দাম কমানো হয়। এ দাম কমানোর আগে ১৪ জুন ও ৬ জুন এবং ২২ মে ও ১৮ মে দেশের বাজারে চার দফা স্বর্ণের দাম বাড়ানো হয়।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24