বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

দুই বছর পর মোট রিজার্ভ ছাড়াল ৩০ বিলিয়ন ডলার

  • সময়: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১০.১৯ এএম
  • ৬০১ জন

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এর আগে ২০২৩ সালের জুনে ছিল ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলার। এরপর দ্রুতগতিতে কমে যায়। ওই বছরের জুলাইয়ে নেমে যায় ২৯ দশমিক ৭৩ বিলিয়নে, যা কখনই ৩০ বিলিয়নের কাছাকাছি যায়নি। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ-IMF) বিপিএম-BPM ৬ অনুযায়ী বর্তমানে গ্রোস রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধির মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণ যোগ হওয়ায় এই উল্লম্ফন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, বৃহস্পতিবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার। আর আইএমএফের হিসাব অনুযায়ী ছিল ২৫ দশমিক ৫১ বিলিয়ন ডলার।

বুধবার দিন শেষে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ ছিল ২৭ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। আইএমএফের হিসাব অনুযায়ী ছিল ২২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।

ক্ষমতাচুত্য আওয়ামী লীগ সরকারের আমলে টানা ডলার বিক্রি করায় রিজার্ভ তলানিতে নেমে যায়। ২০২৪ সালের ৩১ জুলাই আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে মোট রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলার। তখন বিপিএম-৬ অনুযায়ী ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হুন্ডি বন্ধ হওয়ায় বৈধপথে রেমিট্যান্সপ্রবাহ বাড়ছে। পাশাপাশি রপ্তানি আয়ও বেড়েছে। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা থেকে ডলার পেয়েছে বাংলাদেশ। ফলে রিজার্ভ দ্রুত বাড়ছে।

পবিত্র ঈদুল আজহার ছুটিতে চলতি মাসে টানা ১০ দিন বন্ধ ছিল ব্যাংক। এর মধ্যেও ২১ জুন পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা প্রায় ১৯৯ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। গত বছরের জুন মাসের একই সময়ের তুলনায়, যা প্রায় আট কোটি ডলার বা ৪ শতাংশ বেশি। আর অর্থবছরের এ পর্যন্ত এসেছে দুই হাজার ৯৫০ কোটি ডলার, যা ২৬ দশমিক ৬৭ শতাংশ বেশি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24