বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে যাচ্ছে না ঐক্য পরিষদ

  • সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১০.১০ এএম
  • ৬১০ জন

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে চলমান সংকট নিরসনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন। বিকাল ৫টায় উপদেষ্টার দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ওই বৈঠকে যোগদান না করার কথা জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে বলা হয়, বৈঠকে অংশ নেওয়ার জন্য পরিষদকে কোনো চিঠি দেওয়া হয়নি। এ জন্য আলোচনায় অংশ নেওয়ার সুযোগ নেই।

অবশ্য গত মঙ্গলবার ঐক্য পরিষদের সভাপতি বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করে আমার দেশকে জানান, প্রাথমিকভাবে আমরা বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে বৈঠকে অংশগ্রহণ না করার কথা জানিয়ে আগামী শনিবার ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা করেছে ঐক্য পরিষদ।

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সভাপতি এবং নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হাছান মুহম্মদ তারেক রিকাবদার, অতিরিক্ত কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে আজ দুপুরে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর কর্মকর্তাদের নিজ নিজ কাজে যোগদানের আহ্বান জানানো হয় এবং আলোচনার মাধ্যমে সব সমাধানের আশ্বাস দেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুতি কিংবা প্রশাসন ক্যাডারের আধিপত্য নিয়ে যে কোনো ধরনের ভয়কে অমূলক বলে আখ্যা দেওয়া হয়েছে।

প্রকৃত সংস্কার এবং চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গত সোমবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি ও কলমবিরতি কর্মসূচি পালন করে আসছে এনবিআর ঐক্য পরিষদ। আগামী ২৭ জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে ২৮ জুন থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি আগেই ঘোষণা করেছে পরিষদ। তবে কমপ্লিট শাটডাউন চলাকালীন আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার হুমকি দিয়েছেন তারা। কমপ্লিট শাটডাউনের পাশাপাশি এবার মার্চ টু এনবিআর কর্মসূচিও ঘোষণা করেছেন।

এদিকে গত শনিবার ডিএমপির পক্ষ থেকে এনবিআর ও তার আশপাশের কার্যালয়ে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করলেও তা উপেক্ষা করেই প্রতিদিনই এনবিআর কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24