বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

১৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ডলার

  • সময়: সোমবার, ১৬ জুন, ২০২৫, ৯.৪৬ এএম
  • ৫৮২ জন

ঈদকে ঘিরে প্রবাসী আয় বেড়েছে। চলতি জুন মাসের ১৪ দিনেই দেশে ১৬৪ কোটি ৪০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই প্রবাসী আয় গত বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ১০ শতাংশ বেশি। গত বছরের জুনের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এসেছিল ১১৪ কোটি ৯০ লাখ ডলার। আজ রোববার বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।

খাত সংশ্লিষ্টরা বলেছেন, প্রতি বছর ঈদকে ঘিরে বাংলাদেশি প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠান। দেশে তাদের পরিবারের বাড়তি খরচের জন্য বেশি অর্থ পাঠিয়ে থাকেন। এছাড়া সম্প্রতি সময়ে পাচার বন্ধ হওয়ায় বৈধ পথে রেমিট্যান্স বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত ১১ মাস ১৪ দিনে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৮৬৫ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ৫০ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৩০১ কোটি ডলার।

এদিকে প্রবাসী আয় ও রপ্তানি আয় বৃদ্ধির ফলে রিজার্ভ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসেবে আজ রোববার পর্যন্ত রিজার্ভ রয়েছে ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী যা ২০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24