বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

গার্মেন্টস শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, বনানীতে যান চলাচল শুরু

  • সময়: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ৩.৪২ পিএম
  • ২১৯ জন

তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকরা। দীর্ঘ সাড়ে ছয় ঘন্টা রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এয়ারপোর্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকার পর দুপুর দেড়টা থেকে আবার যানবাহন চলাচল শুরু হয়েছে।

শ্রমিকদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো হল- ঘাতক ট্রাক চালককে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করা এবং নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং সকাল গার্মেন্টস শুরুর এবং বিকেলে ছুটি হওয়ার সময় নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা করে দেওয়া। পুলিশের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার পর দুপুর দেড়টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

গুলশান ডিভিশনের ডিসি তারেক মাহমুদ জানান, নিহত শ্রমিকের হত্যাকারী ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে। নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ট্রাকের মালিক গার্মেন্টস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সকালে গার্মেন্টস শুরু এবং দিন শেষে ছুটির সময় শ্রমিকদের নির্বিঘ্ন করতে গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে সকাল সাতটা থেকে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা অবরোধ করেন গার্মেন্টস শ্রমিকরা। সকালে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় গার্মেন্টস কর্মীরা রাস্তা পার হওয়ার সময় গার্মেন্টস কর্মী মিনারা আক্তার বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। সহকর্মী নিহত হওয়ার খবরে চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়কের উভয় পাশে অবরোধ করেন গার্মেন্টস কর্মীরা। ঘটনাস্থলে গুরুতর আহত আরেক কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24