বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বাঁধনের ওপর হামলার ঘটনায় আ.লীগের কয়েকজন সন্ত্রাসী চিহ্নিত আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সরাসরি রাজনীতিতে যুক্ত নয় রেহানা মার্কিন হামলায় ওমান উপসাগরে ডুবল ইরানি ট্যাংকার ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, বেড়েছে রণ পরিকল্পনার পরিধি

চার দেশে নিষিদ্ধ অক্ষয়ের সিনেমা

  • সময়: মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ৪.৪২ পিএম
  • ১২০৯ জন

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। গেল শুক্রবার (২৪ জানুয়ারি) মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত নতুন ছবি ‘স্কাই ফোর্স’।

তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে ছবিটি। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও ওমানে ‘স্কাই ফোর্স’ দেখানো যাবে না এই সিনেমা।

ভারতীয় গণমাধ্যমের খবর, অক্ষয় কুমারের ‘স্কাই ফোর্স’ ছবিতে পাকিস্তানের প্রতি বিরূপ মনোভাব ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ ভারত -পাকিস্তানের দ্বন্দকে গুরুতর আকারে আলোকপাত করা হয়েছে।

সেই দ্বন্দ্ব ছবির মাধ্যমে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ুক তা চাইছে না তা মধ্যপ্রাচ্যের দেশগুলো। অতঃপর, সিনেমাটি দেখা সমীচীন মনে করছে না, যার ফলে ভারতীয় এই ছবিটির ওপর নিষেধাজ্ঞা আরোপ।

এর আগে একই কারণে একাধিক ছবি পশ্চিম এশিয়ায় নিষিদ্ধ করা হয়েছিল। যেমন, ‘আর্টিকেল ৩৭০’ (২০২৪) ছবিকে মুক্তির অনুমতি দেওয়া হয়নি। ২০২৩-এর দীপাবলিতে মুক্তি পাওয়া ছবি ‘টাইগার ৩’ কুয়েত, ওমান এবং কাতারে নিষিদ্ধ হয়েছিল। পাকিস্তান এবং সন্ত্রাসবাদকে তুলে ধরার কারণে ২০২২-এ বিজয় থালাপতি অভিনীত ‘বিস্ট’ সিনেমাটি কাতার এবং কুয়েতে নিষিদ্ধ করা হয়েছিল ।

প্রসঙ্গত, এরআগে হৃতিক রোশনের ‘ফাইটার’ ও অক্ষয় কুমারের ‘রুস্তম’ সিনেমা মুক্তির আগেই বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছিল। অক্ষয়ের নতুন ছবির সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।

অক্ষয় ছাড়াও ‘স্কাই ফোর্স’ ছবিটিতে আরও অভিনয় করেছেন সারা আলী খান, নিমরত কৌর, শরদ কেলকারসহ অনেকে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24