বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

তবে কি গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হচ্ছে না?

  • সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ১২.৪৯ পিএম
  • ৩৯৮ জন
সংগ্রহীত ছবি
আজ রবিবার গাজাবাসীর জন্য বহুল প্রতীক্ষিত একটি দিন। গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ের অবসান হওয়ার কথা আজ। কিন্তু ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে নতুন সমস্যা দেখা দিয়েছে।

কারণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের কাছে থাকা ইসরায়েলি জিম্মিদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) যুদ্ধবিরতি শুরু না করার নির্দেশ দিয়েছেন। কিন্তু স্থানীয় সময় রবিবার সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির অন্তত ২৪ ঘণ্টা আগে ইসরায়েলি জিম্মিদের তালিকা প্রকাশ করার কথা। তবে হামাস বলছে, ‘প্রযুক্তিগত কারণে’ বিলম্ব হয়েছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের কাছে একটি বিবৃতি দেবেন। আশা করা হচ্ছে যে তিনি যুদ্ধবিরতি বিলম্বিত হওয়ার কারণগুলো উল্লেখ করবেন এবং পরবর্তী সময়ে কী ঘটতে পারে তার রূপরেখা দেবেন।

লেখাঃ কালের কন্ঠ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24