বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

বাধ্যতামূলক ছুটিতে ফার্স্ট সিকিউরিটির এমডি

  • সময়: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ৯.০১ এএম
  • ২৩৩ জন

শরিয়াভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটি পাঠানো হয়েছে। ব্যাংকটির ফরেনসিক অডিট শেষ না হওয়া পর্যন্ত ছুটিতে থাকবেন তিনি।

শনিবার ব্যাংকের ২৮৩তম বোর্ড সভায় এই সিন্ধান্ত হয়। তাকে তিন মাসের জন্য ছুটিতে পাঠানো হয়। তার অবর্তামানে এমডির দায়িত্ব পালন করবেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবু রেজা মো. ইয়াহিয়া।

ব্যাংকের অফিস আদেশে বলা হয়েছে, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ৫ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটিতে থাকবেন।

জানতে চাইলে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান আমার দেশকে বলেন, ‘এটা রেগুলোর প্রক্রিয়া। আমাদের এখানে এই মুর্হূতে আর্থিক সংস্কারের উদ্যোগ হিসেবে ফারেনসিক অডিট করবে বাংলাদেশ ব্যাংক। তাই এই সময়টাতে তিনি ছুটিতে থাকবেন। কার্যক্রম শেষে হলে আবার যোগ দিবেন।’

উল্লেখ্য, ব্যাংকটি থেকে এস আলম গ্রুপ নামে-বেনামে ৩৯ হাজার কোটি টাকা সরিয়েছেন, যা ব্যাংকের মোট ঋণের ৭৫ শতাংশ। ঋণের নামে এসব টাকা সরাতে এমডি সহযোগীতা করেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি নাবিল গ্রুপের ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ভুয়া কাগজপত্র দিয়ে বিভিন্ন ব্যাংক থেকে সাত হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডিসহ ১৬ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24