বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

দলের সঙ্গে দেশে ফেরেননি, কোথায় যাচ্ছেন সাকিব?

  • সময়: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৯.৪৯ এএম
  • ২৭৭ জন

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বুধবার দিবাগত রাতে দুই ভাগে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে দলের সঙ্গে ফেরেননি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে না ফিরে কোথায় গেলেন সাকিব, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অনুরাগীদের মনে।

বাংলাদেশ দলের একটা অংশ দুবাই হয়ে বুধবার রাত ১১টায় ঢাকায় পৌঁছেছেন। অপর দলটি দোহা হয়ে পৌঁছেছে রাত সোয়া দুইটায়। তবে দুই দলের কোনোটিরই সঙ্গী হননি সাকিব। বরং সতীর্থদের সঙ্গে দুবাই পর্যন্ত গিয়ে সেখান থেকে এখন লন্ডনের ফ্লাইট ধরবেন তিনি।

৯ সেপ্টেম্বর থেকে ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলতে দেখা যাবে তাকে। সেখানে খেলতেই এখন ইংল্যান্ডের যাত্রী এই অলরাউন্ডার।

গত জুলাই থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব। প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে কানাডায় দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তিনি। সেখান থেকে টেস্ট সিরিজ খেলতে দলের সঙ্গে সরাসরি পাকিস্তানেই যোগ দেন তিনি।

এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিবের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় ২৮ নম্বর আসামি হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছে।

পাকিস্তান সফরের পর অবশ্য দম ফেলার ফুরসত পাবে না বাংলাদেশ দল। ৯ সেপ্টেম্বর থেকে ভারত সফরের অনুশীলন শুরু হওয়ার কথা। দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশে রওয়ানা হবে বাংলাদেশ। সেদিনই ভারতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।

 

সূত্রঃ যুগান্তর

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24