বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

আন্দোলনের মুখে সাভারের ৬০ পোশাক কারখানা বন্ধ

  • সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪.৪৫ পিএম
  • ৩১৯ জন

সাভারের আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের মুখে অন্তত ৬০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কোথাও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ছুটি ঘোষণার পর কিছুটা হট্টগোল করেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। তাদের বুঝিয়ে শান্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে আশুলিয়ার জিরাবো, ঘোষবাগ, সরকার মার্কেট, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও পল্লিবিদ্যুৎ এলাকায় শ্রমিক বিক্ষোভ শুরু হয়। এর জেরে পোশাক কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকরা জানান, টানা কয়েকদিন বিভিন্ন পোশাক কারখানায় নানা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছেন। মালিকপক্ষ তাদের কিছু কিছু দাবি গতকাল মেনেও নিয়েছিল। তবে এখন বলছে, তাদের পক্ষে সব দাবি মেনে নেওয়া সম্ভব নয়। এতে বিভিন্ন কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার সামনে ও সড়কে বিক্ষোভ করেন।

জানা গেছে, সকালে হা-মীম গার্মেন্টসের কয়েক হাজার পোশাক শ্রমিক কাজে যোগ দেন। পরে তাদের কারখানায় হঠাৎ সাধারণ ছুটি ঘোষণা করা হয়। হা-মীমের শ্রমিকরা শারমিন গার্মেন্টসের সামনে গেলে তাদের কারখানার শ্রমিকরাও বের হয়ে আসেন। এরপর জিরাবো, ঘোষবাগ, নরসিংহপুর, নিশ্চিন্তপুর এলাকার যতগুলো পোশাক কারখানা ছিল সেগুলোতে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম ঢাকা পোস্টকে বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দেন। পরে একটি বড় গার্মেন্টস ছুটি দিলে কয়েক হাজার পোশাক শ্রমিক রাস্তায় নেমে আসেন। তখন অন্তত আরও ৬০টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে। এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

পুলিশ সুপার বলেন, আমাদের এবং সেনাবাহিনীর সামনে শ্রমিকদের কিছু দাবি মেনে নিয়েছিলেন কারখানা কর্তৃপক্ষ। এখন তারা বলছেন, শ্রমিকদের দাবি মেনে নিতে পারবেন না। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়েন। তবে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে বলে জানান শিল্প পুলিশের এই কর্মকর্তা।

সূত্রঃ যাযাদি

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24