বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

নাসিমের ‘বদলি’ খুরমের ক্ষুরধার স্পেল, ৫ বলে ৩ উইকেট!

  • সময়: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১২.৩৫ পিএম
  • ২৭৮ জন

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ২৭৪ রানে গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। এরপর বাংলাদেশের ইনিংস শুরু হয়। নাসিম শাহর পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া খুরম শেহজাদকে দুরন্ত ছন্দে দেখা যাচ্ছে।
কলকাতা: রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের হাল ফিরবে? বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শান মাসুদের টিম হারার পর থেকে সমালোচনায় ছেয়ে গিয়েছিল। ১০ উইকেটে বাংলাদেশের ঐতিহাসিক জয় নিয়ে কম আলোচনা হয়নি। সেই রাওয়ালপিন্ডিতেই চলছে বাংলাদেশ-পাকিস্তানের (Bangladesh vs Pakistan) দ্বিতীয় টেস্ট। টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ ক্যাপ্টেন। ২৭৪ রানে গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম ইনিংস। এরপর বাংলাদেশের ইনিংস শুরু হয়। নাসিম শাহর পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া খুরম শেহজাদকে (Khurram Shahzad) দুরন্ত ছন্দে দেখা যাচ্ছে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি পাক পেসার খুরম ৬টি উইকেট সাবাড় করেছেন। ১৯ ওভার বল করে ৩টি মেডেন সহ ৮৬ রানের বিনিময়ে ৬টি উইকেট খুরম শেহজাদের।
বৃষ্টির কারণে দ্বিতীয় টেস্টের প্রথম দিন একটিও বল গড়ায়নি। এরপর দ্বিতীয় দিন পাকিস্তানের বিরুদ্ধে ফাইফার নেন মেহেদি হাসান মিরাজ। ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। আর ১টি করে উইকেট নাহিদ রানা ও সাকিব আল হাসানের। পাকিস্তানের হয়ে হাফসেঞ্চুরি করেন সাইম আয়ুব, ক্যাপ্টেন শান মাসুদ ও সলমন আঘা। এরপর দ্বিতীয় দিন শেষ হয় বাংলাদেশের বিনা উইকেটে ১০ রানে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24