মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এমবাপ্পের জোড়া গোলে বার্সার জয়রথ থামাল রিয়াল বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার! দুই ঘণ্টা কমল শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় আ.লীগ ঘিরে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ, সতর্ক করলেন বিশ্লেষকেরা সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, দুজন আহত দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন বিনোদন দুনিয়ার শীর্ষস্থানীয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স প্রায় ৫ শতাংশ বা প্রায় ৮০০ কর্মীকে ছাঁটাই করতে পারে ।

তৌহিদ আফ্রিদি ও তার বাবার নামে হত্যা মামলা

  • সময়: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১২.৫১ পিএম
  • ৩৫৬ জন

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ উদ্দিন আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীকে আসামি করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আফ্রিদি এজাহারনামীয় ১১ নম্বর আসামি। আর তার বাবা ২২ নম্বর আসামি।
জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, হত্যার অভিযোগে এ মামলায় সাবেক সরকার প্রধান শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। তালিকায় রয়েছে তৌহিদ উদ্দিন আফ্রিদির বাবার নামও। এ মামলায় তার বাবা নাসির উদ্দিন সাথী (মাইটিভির মালিক) ২২ নম্বর আসামি।
এ হত্যা মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, মামলায় যাদের নাম রয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। তদন্তে উঠে আসবে কে জড়িত, কে জড়িত নয়।

সূত্র : কালের কন্ঠ

 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24