বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না: ইরান বিএসএফের পুশইনের একাধিক চেষ্টা ব্যর্থ, বিজিবির সঙ্গে ঢাল হয়ে দাঁড়িয়েছেন সীমান্তবাসী

এমবাপ্পের জোড়া গোলে বেতিসকে হারাল রিয়াল

  • সময়: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১২.৪৪ পিএম
  • ৩৪৫ জন

লা লিগায় অবশেষে গোলখরা কাটাল কিলিয়ান এমবাপ্পে। টানা তিন ম্যাচ গোলহীন থাকার পর চতুর্থ ম্যাচে এসে রিয়ালের জার্সিতে গোলের দেখা পেলেন ফরাসি তারকা। তার জোড়া গোলে বেতিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-০ ব্যবধানে।
এই মৌসুমে পিএসজি থেকে রিয়ালে যোগ দিয়ে উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম ম্যাচে গোল করলেও লা লিগায় জালের দেখা পাচ্ছিলেন না তিনি।
অবশেষে তিন ম্যাচ পর লিগে গোলখরা কাটালেন ফরাসি ফরোয়ার্ড, তাও আবার জোড়া গোলে।
ম্যাচের ৬৭ মিনিটে ফেদেরিকো ভালভার্দের পাস থেকে প্রথম গোল করেন এমবাপ্পে। ৮ মিনিট পর নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন পেনাল্টি থেকে। বল নিয়ে বক্সে ঢুকে পড়া ভিনিসিয়ুসকে বেতিস গোলরক্ষক ফেলে দিলে প্রথমে অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান।
ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আগের ম্যাচে পেনাল্টি কিক নেওয়া ভিনি এবার নিজেই এই দায়িত্ব দেন এমবাপেকে। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি এমবাপ্পে।
সান্তিয়াগো বার্নাব্যুতে বেতিসের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।
লিগ মৌসুমে চার ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। ৮ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান দুইয়ে। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা।

সূত্র: যুগান্তর

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24