বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

এনবিআরের দুই শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

  • সময়: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪.৩৮ পিএম
  • ২২৫ জন

অনিয়ম ও দুর্নীতির দায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। ৭২১ কোটি টাকা চীন থেকে দেশে এনে রেমিটেন্স হিসেবে প্রদর্শনের ঘটনায় তারা সংশ্লিষ্ট ছিলেন বলে জানা গেছে।

অবসরে পাঠানো ওই দুই কর্মকর্তা হলেন, আয়কর বিভাগের (ইনকাম ট্যাক্স উইং) কমিশনার গোলাম কবির এবং এনবিআর-এর সদস্য (চলতি দায়িত্ব) আবু সাইদ মোহাম্মদ মোশতাক। বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও বিধি মোতাবেক অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

তাদের দুই জনের বিরুদ্ধেই ইনকাম ট্যাক্স জোন-৫ এ কর্মরত থাকার সময় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া আলোচিত ৭২১ কোটি টাকা চীন থেকে দেশে এনে রেমিটেন্স হিসেবে প্রদর্শনের ঘটনায়ও তারা সংশ্লিষ্ট ছিলেন বলে জানা যায়। ওই সময়েও তারা ট্যাক্স জোন-৫ এ দায়িত্বে ছিলেন এবং কর ছাড়ের সুবিধা দিতে রেমিটেন্স সার্টিফিকেট ইস্যু করা হয়।

সূত্র মতে, দুই জন কর্মকর্তারই চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইনে এ ধরনের পরিস্থিতিতে সরকার চাইলে যে কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে। সেই বিধান অনুসারেই তাদের অবসর দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24