বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

রমজান উপলক্ষে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ২.৫ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২৫ শতাংশ

  • সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১০.২২ এএম
  • ১৮৫ জন

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসীরা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স পাঠিয়েছেন ২.৫৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি।

আজ রোববার (২ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের রেমিট্যান্স নিয়ে মাসিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২.০২ বিলিয়ন ডলার।

ব্যাংকাররা বলেন, রমজান ও দুই ঈদ উপলক্ষে প্রবাসীরা সবসময়ই পরিবারের জন্য বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠান। চলতি বছরেও রোজা উপলক্ষে দেশে আসা রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। এছাড়া খোলা বাজারের তুলনায় আনুষ্ঠানিক মুদ্রাবাজারের ডলারের দামে ব্যবধান কম থাকায়— প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলেই বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের (জুলাই-ফেব্রুয়ারি) আট মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৮.৪৯ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরে ছিল ১৪.৯৩ বিলিয়ন ডলার। সে হিসাবে, গত অর্থবছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ২৩.৮ শতাংশ।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24