বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ঢাকায় বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

  • সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.২৬ এএম
  • ২১৫ জন

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার চার দিনের সফরে ঢাকায় এসেছেন।

শনিবার তিনি ঢাকায় আসেন বলে সংস্থাটির কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সফরকালে রাইজার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

রাইজারের সঙ্গে যোগ দেবেন বিশ্বব্যাংকের সমৃদ্ধি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট পাবলো সাভেদ্রা। যিনি বিশ্বব্যাংকের অর্থনৈতিক নীতি, দারিদ্র্য, অর্থ, প্রতিষ্ঠান, প্রতিযোগিতা এবং বিনিয়োগ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।

বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংক বলেছে, স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তা করা প্রথম উন্নয়ন অংশীদারদের মধ্যে বিশ্বব্যাংক ছিল। তখন থেকে বিশ্বব্যাংক বাংলাদেশকে প্রায় ৪৪ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে, যার বেশির ভাগই অনুদান বা সহজ শর্তের ঋণ। বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) সবচেয়ে বড় চলমান কর্মসূচি চলছে বাংলাদেশে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24