বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

এক বছর বাড়ল আমদানি মূল্য পরিশোধের সময়সীমা

  • সময়: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৮.৩৯ এএম
  • ২১৪ জন

শিল্পের কাঁচামাল ও কৃষি উপকরণের আমদানি মূল্য পরিশোধের সময়সীমা আরও এক বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ডলার সাশ্রয় ও পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সারসহ শিল্পের কাঁচামাল সাপ্লায়ার্স ও বার্সার্স ক্রেডিটের আওতায় আমদানির ক্ষেত্রে বিলম্ব মূল্য পরিশোধের সীমা ১৮০ দিন থেকে ৩৬০ দিন করা হয়েছে। এই সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। আগের সার্কুলারে এই সময়সীমা ৩৬০ দিন করে দেওয়া হয়েছিল, যার মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। নতুন সার্কুলারে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার পর বৈদেশিক মুদ্রায় পরিশোধের সময় বাড়ানো যাবে না।

তবে রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না বলে সাকুলারে জানানো হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24