বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

রাজধানীতে বন্ধ সরকারি রেডিওথেরাপি সেবা

  • সময়: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ২.১৬ পিএম
  • ১৮২ জন
দেশে ১৮ লাখের বেশি মানুষ ক্যান্সারে ভুগছে। এসব রোগীর মধ্যে প্রায় ৭০ শতাংশের চিকিৎসার এক পর্যায়ে রেডিওথেরাপি নিতে হয়। অথচ ঢাকার সরকারি হাসপাতালের একটিতেও রেডিওথেরাপির কোনো যন্ত্র সচল নেই। এতে সরকারি পর্যায়ে ক্যান্সার চিকিৎসায় বিকিরণ সেবা (রেডিওথেরাপি) বন্ধ রয়েছে।

 

সর্বশেষ গত ডিসেম্বরে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের যন্ত্রটি অকেজো হয়ে পড়ে। ঢাকার বাইরে যে সাতটি সরকারি হাসপাতালে রেডিওথেরাপির যন্ত্র রয়েছে, এর মধ্যে চারটি চালু রয়েছে, চারটি অচল ও তিনটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এতে সারা দেশে ক্যান্সার চিকিৎসায় সংকট দেখা দিয়েছে। সময়মতো থেরাপি না পেয়ে আক্রান্ত রোগীদের ক্যান্সার ছড়িয়ে পড়ছে এবং মৃত্যুঝুঁকি বাড়ছে।

ক্যান্সার রোগীদের একটি বড় অংশ চিকিৎসা নেয় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। এখানে সচল থাকা সর্বশেষ যন্ত্রটিও গত ২১ ডিসেম্বর থেকে অচল হয়ে পড়ে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে থাকা দুটি যন্ত্র অচল হয়েছে ছয় মাসের বেশি সময় আগে। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল,  মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যান্সার বিভাগ রয়েছে, তবে রেডিওথেরাপির যন্ত্র নেই।

 

সরকারি হাসপাতালে বিকিরণ ব্যবস্থাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সামর্থ্যবানরা বেসরকারি হাসপাতালে ১৫ থেকে ২০ গুণ বেশি টাকা দিয়ে বিকিরণ সেবা নিচ্ছে। তবে নিম্ন আয়ের মানুষের পক্ষে এই সেবা নেওয়া অসম্ভব। তাদের ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গোনা ছাড়া উপায় নেই।

সূত্রঃ কালের কন্ঠ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24