বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

  • সময়: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১২.৩৬ পিএম
  • ৩৫৫ জন
সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় দূরপাল্লার একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড হয়েছে। আগুনে বাসে থাকা যাত্রীদের ব্যাগসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজার মিল এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এই অগ্নিকাণ্ড হয়।

পুলিশ জানায়, রাতে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস যাত্রী নিয়ে রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল।বাসটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের মোজার মিল এলাকায় পৌঁছলে বাসের জ্বালানি তেলের ট্যাংকের কাছাকাছি শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। বাসের চালক কৌশলে বাস সাইড করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

 

আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সবুজ বলেন, ‘রাত ৮টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ওভারহিট হয়ে বাসের ইঞ্জিনে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।পরে সেখান থেকে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও বাসের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় যাত্রীদের ব্যাগ ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।’

 

সূত্রঃ কালের কন্ঠ

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24