বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে নতুন করে হামলা শুরু যুক্তরাষ্ট্রের ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টির সাক্ষাৎ

  • সময়: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৩.২১ পিএম
  • ২১৭ জন

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ.ই. ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতারা।

রোববার ঢাকায় চীনা দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎকালে এবি পার্টি রাষ্ট্রদূত ইয়াওকে ২০২০ সালে এবি পার্টির গঠন, সংগঠন কাঠামো এবং সারা দেশে দলের বিস্তৃতি সম্পর্কে অবহিত করে। একই সঙ্গে আলোচনায় স্থান পায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, বিশেষ করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে দলের ভূমিকার বিষয়ও। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ বিনিয়োগ এবং অবদানের জন্য এবি পার্টির নেতারা চীনের প্রশংসা করেন।

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে চীন সরকারের আরও সহযোগিতার সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। এ সময় চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ স্থানান্তরে উৎসাহিত করার অনুরোধ জানান তারা।

রাষ্ট্রদূত ইয়াও ২০২৫ সালে চীন-বাংলাদেশ সম্পর্কের পঞ্চাশ বছর উদযাপন করা হবে বলেও মন্তব্য করেন। এবি পার্টির নেতারা বলেন, দারিদ্র্যমুক্ত হওয়ার বিষয়ে চীন থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার রয়েছে।

বাংলাদেশের পর্যটন খাতে চীনা কোম্পানিগুলো যেন বিনিয়োগ বাড়াতে পারে এবং এখানে আরও ব্যবসার বিকাশ করতে পারে, সেজন্য রাষ্ট্রদূতকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান এবি পার্টির নেতারা।

সাক্ষাৎকালে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সঙ্গে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এবি পার্টি উইমেন ইনচার্জ ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, দলের ছায়া সরকার বিষয়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা ব্যারিস্টার সানি আবদুল হক, বাংলাদেশ ছাত্রপক্ষের আহ্বায়ক মো. প্রিন্স আল-আমিন প্রমুখ। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিংও।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24