মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এমবাপ্পের জোড়া গোলে বার্সার জয়রথ থামাল রিয়াল বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার! দুই ঘণ্টা কমল শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় আ.লীগ ঘিরে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ, সতর্ক করলেন বিশ্লেষকেরা সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, দুজন আহত দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন বিনোদন দুনিয়ার শীর্ষস্থানীয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স প্রায় ৫ শতাংশ বা প্রায় ৮০০ কর্মীকে ছাঁটাই করতে পারে ।

যুক্তরাষ্ট্রে স্কুলে ফের গোলাগুলি, নিহত ৪

  • সময়: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৯.১৪ এএম
  • ৩২৪ জন

যুক্তরাষ্ট্রে স্কুলে গোলাগুলির ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাইস্কুলে এ ঘটনাটি ঘটে।

এলোপাথাড়ি গুলিতে আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। স্থানীয় কর্মকর্তারা জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী বেঁচে আছে। তাকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। হামলার কারণও জানা যায়নি। শুধু বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বয়স ১৪ বছর।

স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটে। বিদ্যালয়টি জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টা থেকে ৪৫ মাইল বা প্রায় ৭২ কিলোমিটার উত্তর–পূর্বে অবস্থিত। অঙ্গরাজ্যের তদন্তকারী ব্যুরো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজন শিক্ষক, দুজন শিক্ষার্থী।

দেশটির অ্যাটর্নি জেনারেল ম্যারিক গারল্যান্ড বলেন, এ ঘটনা সম্পর্কে সরকার তথ্য সংগ্রহ করছে।

এদিকে বিদ্যালয়ে গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন। তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে বাইডেন দম্পতি বলেন, ‘একের পর এক এমন ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে নিতে পারি না।’

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ‘আমাদের দেশে বন্দুক সহিংসতার এই মহামারিকে নিশ্চিহ্ন করতে হবে।’

সূত্রঃ যুগান্তর

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24