বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ শ্যামনগরে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ১১ বছরের শিশু ইলা, উৎকণ্ঠায় পরিবার এ বছরও হচ্ছে না স্থানীয় সরকারের তিন নির্বাচন হাদি হত্যায় কারা জড়িত তা স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব: মাছুমা হাদি এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ৪৮ ঘণ্টা পেরোলেও ঠাকুরগাঁও সীমান্তে মিলছে না পুশইনের সমাধান এনড্রিকের ঝলকে জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করল ব্রাজিল আজ শুরু হচ্ছে সংসদ অধিবেশন প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা

ফের বাড়ল সোনার দাম

  • সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৯.৪৫ এএম
  • ২৬২ জন

দেশের বাজারে সোনার দাম কমানোর চার দিনের মাথায় ফের বাড়ানো হয়েছে।সব থেকে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে এবার সর্বোচ্চ দুই হাজার ৮৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (১৯ ডিসেম্বর) থেকে সোনার নতুন দাম কার্যকর হবে।

এর আগে গত ১৪ ডিসেম্বর সোনার দাম কমানো হয়।তখন ভরিতে সর্বোচ্চ ১৭৭৩ টাকা কমানো হয়েছিল।আজ (১৮ ডিসেম্বর) দাম বাড়ানোর ঘোষণা দেওয়ায় আগামীকাল (বৃহস্পতিবার) সব থেকে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে এক লাখ ৪০ হাজার ৫৮৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৩৪ হাজার ১৯৪ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৩০ টাকা।

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ৯৪ হাজার ৪৭৮ টাকা।

তবে অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী- ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকায় বিক্রি হচ্ছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24