মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
এমবাপ্পের জোড়া গোলে বার্সার জয়রথ থামাল রিয়াল বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার! দুই ঘণ্টা কমল শপিংমল-দোকানপাট খোলা রাখার সময় আ.লীগ ঘিরে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ, সতর্ক করলেন বিশ্লেষকেরা সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, দুজন আহত দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন বিনোদন দুনিয়ার শীর্ষস্থানীয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স প্রায় ৫ শতাংশ বা প্রায় ৮০০ কর্মীকে ছাঁটাই করতে পারে ।

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

  • সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ১০.৪৭ এএম
  • ৪২৮ জন

হিজরি ১৪৪৬ সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার জন্য বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিতব্য এই সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচে দেওয়া টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

উল্লেখ্য, প্রায় ১৪০০ বছর আগে ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একই দিনে তিনি ইন্তেকাল করেন তিনি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা।

 

সূত্র: যুগান্তর

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24