সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
বিনোদন দুনিয়ার শীর্ষস্থানীয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স প্রায় ৫ শতাংশ বা প্রায় ৮০০ কর্মীকে ছাঁটাই করতে পারে । যন্তর মন্তরে যাওয়ার পথে কেজরিওয়াল আটক বিক্ষোভ কর্মসূচি থেকে নেহা বোরা আটক দিল্লি পুলিশের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক সিজেপির শীর্ষ নেতারা আটক, দিল্লি আন্দোলনের নেতৃত্ব গেল দ্বিতীয় সারিতে যন্তর মন্তরে যাওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক বিক্ষোভ নিয়ন্ত্রণে দিল্লিতে ইন্টারনেট-রেল বন্ধ, ৪১ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন ‘আমি আর এখানে আসব না, এটা খুব কষ্টের’ মন চায় আজীবন এখানেই থেকে যাই—মেসি একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

বিনোদন দুনিয়ার শীর্ষস্থানীয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স প্রায় ৫ শতাংশ বা প্রায় ৮০০ কর্মীকে ছাঁটাই করতে পারে ।

  • সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৩.৫০ পিএম
  • ২৮ জন

বিনোদন দুনিয়ার শীর্ষস্থানীয় স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স বড় ধরনের পুনর্গঠনের পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ৫ শতাংশ বা প্রায় ৮০০ কর্মীকে ছাঁটাই করতে পারে বলে জানা গেছে। একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে পাক নিউজ জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি নেটফ্লিক্স। কোন কোন বিভাগ বা ডিপার্টমেন্ট এই ছাঁটাইয়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, তা এখনো স্পষ্ট নয়।২০২৫ সালের শেষের দিকে নেটফ্লিক্সে প্রায় ১৬,০০০ পূর্ণকালীন কর্মী কর্মরত ছিলেন। এর মধ্যে প্রায় ৬৮ শতাংশ বা ১০,৯০০ কর্মী যুক্তরাষ্ট্র ও কানাডা ভিত্তিক ছিলেন।এর আগে ২০২২ সালে সাবস্ক্রাইবার কমে যাওয়ায় প্রায় ৪৫০ কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি, যা এক দশকেরও বেশি সময়ে তাদের প্রথম গ্রাহক হারানোর ঘটনা ছিল। এ ছাড়া চলতি বছরের শুরুর দিকেও গ্লোবাল প্রোডাক্ট টিম থেকে কয়েক ডজন কর্মী ছাঁটাই করা হয়েছিল। 

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে রাজস্ব আয় বাড়লেও প্রবৃদ্ধির গতি আরও ত্বরান্বিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গত মাসে লস অ্যাঞ্জেলেসে ব্লুমবার্গ স্ক্রিনটাইম কনফারেন্সে নেটফ্লিক্সের কো-সিইও টেড সারান্দোস জানান, প্রতিটি অঞ্চলেই তাদের দ্বৈত অঙ্কের রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে, তবে তারা আরও দ্রুত গতিতে এগোতে চান।

২০২৬ সালের প্রথমার্ধে নেটফ্লিক্সের ব্যবহারকারী এনগেজমেন্ট বা সম্পৃক্ততা আগের বছরের তুলনায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে লাইভ প্রোগ্রামিংয়ের পেছনে বিনিয়োগ সামগ্রিক ভিউয়ারশিপের ওপর প্রভাব ফেলেছে বলে জানান সারান্দোস।

সম্প্রতি প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের আয়ের প্রতিবেদন ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের সঙ্গে মিলে গেলেও, তৃতীয় প্রান্তিকের জন্য প্রত্যাশার চেয়ে কম রাজস্ব আয়ের পূর্বাভাস দেয় প্রতিষ্ঠানটি। এর ফলে নেটফ্লিক্সের শেয়ারের দামে নেতিবাচক প্রভাব পড়ে।

আগামী ২০ অক্টোবর নিজেদের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে নেটফ্লিক্স।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24