রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
দেম্বেলে ঝড়ে বিধ্বস্ত নরওয়ে, গ্রুপসেরা হয়েই নকআউটে ফ্রান্স ভেনেজুয়েলায় পর পর দুই শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে ব্রাজিল ঝড়ে উড়ে গেল স্কটল্যান্ড হরমুজ প্রণালিতে আটকে থাকা ১১ হাজার নাবিককে সরাতে জাতিসংঘের উদ্যোগ উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি, তিস্তার পানি বিপৎসীমার ওপরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ ঘোষণা রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর টাকার বিনিময়ে পুশইন সহযোগিতা, সীমান্তে সক্রিয় বাংলাদেশি দালাল চক্র নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল মোহামেদ সালাহর দল মিশর

দেম্বেলে ঝড়ে বিধ্বস্ত নরওয়ে, গ্রুপসেরা হয়েই নকআউটে ফ্রান্স

  • সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮.৩৪ এএম
  • ২১ জন

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করল দাপটের সঙ্গেই ফ্রান্স। উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে দিদিয়ের দেশমের দল। ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ফরাসিদের আক্রমণাত্মক ফুটবলের সামনে অসহায় দেখিয়েছে নরওয়েকে।

নরওয়ের সবচেয়ে বড় ধাক্কা ছিল আর্লিং হালান্ডের অনুপস্থিতি। অন্যদিকে ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে আলো ছড়িয়েছেন সদ্য ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে। মাত্র ৩২ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন তিনি।

ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন দেম্বেলে। এরপর ২০তম মিনিটে দুর্দান্ত আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

এক মিনিট পরই থেলোনিয়াস আসগার্ডের গোলে ব্যবধান ২-১ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় নরওয়ে। কিন্তু সেই আশা বেশিক্ষণ টেকেনি। ৩২তম মিনিটে অরেলিয়েন চুয়ামেনির পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের দৃষ্টিনন্দন বাঁকানো শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে। নরওয়ের গোলরক্ষকের কিছুই করার ছিল না সেই শটে।

এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের মালিক হয়েছেন দেম্বেলে। এই তালিকায় তার ওপরে আছেন শুধু অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্ট, যিনি ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোস্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।

বিরতির পর নরওয়ে ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সে অস্কার বব ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। কিন্তু ইয়র্গেন স্ট্রান্ড লারসেনের দুর্বল স্পটকিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক মাইক মাইনিয়ঁ।

শেষ পর্যন্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দেজিরে দুয়ের গোল ফ্রান্সের জয়কে আরও বড় করে। ৪-১ গোলের এই দাপুটে জয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে আত্মবিশ্বাস নিয়েই নকআউট পর্বে পা রাখল বর্তমান রানার্সআপরা। 

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24