শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
ভেনেজুয়েলায় পর পর দুই শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচে ব্রাজিল ঝড়ে উড়ে গেল স্কটল্যান্ড হরমুজ প্রণালিতে আটকে থাকা ১১ হাজার নাবিককে সরাতে জাতিসংঘের উদ্যোগ উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি, তিস্তার পানি বিপৎসীমার ওপরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ ঘোষণা রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর টাকার বিনিময়ে পুশইন সহযোগিতা, সীমান্তে সক্রিয় বাংলাদেশি দালাল চক্র নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল মোহামেদ সালাহর দল মিশর চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি নারী গ্রেফতার, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার

ভেনেজুয়েলায় পর পর দুই শক্তিশালী ভূমিকম্প, বহু হতাহতের আশঙ্কা

  • সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮.৪৮ এএম
  • ২৪ জন
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।

ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে এবং ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্র ৩৯ সেকেন্ড পর কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে দ্বিতীয় ও আরও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইউমার থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিপুলসংখ্যক মানুষের হতাহতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি শক্তিশালী পরাঘাতও অনুভূত হতে পারে।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ঘরবাড়ির বাইরে নিরাপদ স্থানে অবস্থান করতে বলেছেন। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত কয়েকটি ভবনের গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ভূমিকম্পের সময় আতঙ্কিত মানুষ দ্রুত ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেক ভবনে ফাটল দেখা গেছে, কাচ ভেঙে পড়েছে এবং কিছু স্থাপনা ধসে পড়েছে।

এদিকে সংবাদ সংস্থা এএফপির এক আলোকচিত্রে কারাকাসের একটি বহুতল ভবনকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা গেছে। ভবনটি একটি ব্যাংক বলে ধারণা করা হচ্ছে।

এখনও পর্যন্ত হতাহতদের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24