সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর টাকার বিনিময়ে পুশইন সহযোগিতা, সীমান্তে সক্রিয় বাংলাদেশি দালাল চক্র নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল মোহামেদ সালাহর দল মিশর চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবারি নারী গ্রেফতার, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ট্রাক জব্দ, আটক ১ প্রথম রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী আজ মালয়েশিয়া যাচ্ছেন ৪৬ বছর বয়সে আবার মাঠে ফেরার প্রস্তুতিতে রোনালদিনিও আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী গোপালপুরে প্রকাশ্যে রড দিয়ে পিটিয়ে রডমিস্ত্রি হত্যা ৩-০ গোলেই জিতল ব্রাজিল

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে দিতে হবে না টোল, ঘোষণা দিল ইরান

  • সময়: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০.৩৩ এএম
  • ২৩ জন
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজের জন্য বড় ঘোষণা দিয়েছে ইরান।

আগামী ৬০ দিনের জন্য এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো ফি নেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ হিসেবে নেওয়া এই সিদ্ধান্তের ফলে আবেদনকারী জাহাজগুলো বিনা খরচে হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে। একই সঙ্গে দ্রুত আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে জাহাজগুলোকে নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চলতে হবে বলে জানিয়েছে ইরান। এছাড়া নৌপথে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে শিগগিরই নতুন কারিগরি নির্দেশনা প্রকাশ করা হবে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিকে সচল ও নিরাপদ রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24