বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
আ.লীগ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা নির্ধারণ মিস ইউনিভার্স প্রতিযোগিতা গ্র্যান্ড ফিনালের আগে সুখবর দিলেন মাহি। তৈরি পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা। অভিনেতা সোহেল খান আর নেই। ১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান হাসিনা : রয়টার্স দেশের বিভিন্ন এলাকায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত। পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা দুপুরে। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ সচিবালয়ে, প্রতিনিধিদলে থাকছেন নাহিদসহ তিন নেতা।

মিস ইউনিভার্স প্রতিযোগিতা গ্র্যান্ড ফিনালের আগে সুখবর দিলেন মাহি।

  • সময়: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮.৫৮ এএম
  • ২১ জন

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বমঞ্চের চূড়ান্তে পর্বের ফল ঘোষণার আগে সুখবর দিলেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় উত্তর-পূর্ব ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপ অঞ্চল পুয়ের্তো রিকোয় অনুষ্ঠিত হচ্ছে এবারের আসরের গ্র্যান্ড ফিনাল।

চূড়ান্ত পর্বের ফল ঘোষণার আগেই এক সুখবর জানিয়েছেন মাহি। দর্শক ভোটে অন্যদের পেছনে ফেলে শীর্ষে রয়েছেন বলে জানিয়েছেন তিনি। এদিন ভোরে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে এই খবর জানান এ অভিনেত্রী।

মাহি পোস্টে লিখেছেন, ‘আমার আনন্দ আর কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মতো না! বাংলাদেশ নম্বর ওয়ান। এত ভালোবাসা, এত সাপোর্ট, এত মানুষের দোয়া—সত্যিই আমি অভিভূত। কিন্তু এখনো থেমে গেলে চলবে না। অনুগ্রহ করে সকাল ৬টা পর্যন্ত ভোট দেওয়া চালিয়ে যান। এখনই থামবেন না। প্রতিটি ভোট অনেক গুরুত্বপূর্ণ।’

২ ঘণ্টা ঘুমিয়েই বিশ্বমঞ্চে সামিরা খান মাহির লড়াই

২ ঘণ্টা ঘুমিয়েই বিশ্বমঞ্চে সামিরা খান মাহির লড়াই

 

তিনি লেখেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, এটা আমাদের সবার। আসুন, আমরা সবাই মিলে ইতিহাস গড়ি। অদম্য বাংলাদেশ। চলো বাংলাদেশ।’ এরপরই জুড়ে দিয়েছেন মুকুটের ইমোজি।

তবে ভোটগ্রহণের এই শেষ এক ঘণ্টায় কী হয়েছে, সেসব চূড়ান্ত ফলাফল ঘোষণার পর জানা যাবে। দর্শক ভোটে শীর্ষে থাকা প্রতিযোগী ১১৬ জন থেকে সরাসরি জায়গা পাবেন সেরা ৩০-এ।

গত ২২ নভেম্বর প্রতিযোগিতার প্রিলিমিনারি রাউন্ড অনুষ্ঠিত হয়। সুইমস্যুট ও ইভনিং গাউন―দুই পর্ব ছিল প্রতিযোগীদের উপস্থাপনের আসর। দুটি পর্বেই পোশাক ও হাঁটার স্টাইল নিয়ে প্রশংসায় ভেসেছেন মাহি। এখন শুধু অপেক্ষা চূড়ান্ত পর্বের।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24