অনলাইন গেমিং প্রেমীদের জন্য সুখবর ৷ কারণ 19 নভেম্বর রিলিজ করছে Grand Theft Auto VI (GTA 6) ৷ এই গেমের জনপ্রিয়তা এতটাই শীর্ষে পৌঁছে গিয়েছে যে রিলিজের আগেই 15 মিলিয়ন প্রি-অর্ডার হয়েছে ৷ যা শুধুমাত্র PlayStation 5 এবং Xbox X এবং S সিরিজের জন্য সাপোর্ট করবে ৷ GTA 6 ইতিমধ্যে 1.5 বিলিয়ন মার্কিন ডলার আয় করতে সমর্থ হয়েছে ৷ যা মনে করে করা গেমটি লঞ্চ হওয়ার পর 2 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে ৷ এর 13 বছর আগে লঞ্চ হয়েছিল GTA 5 ৷ দীর্ঘ সময় পর অনলাইন গেমাররা একটি দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন ৷
এদিকে 13 বছর আগে মুক্তি পাওয়া GTA 5-এর 1 বিলিয়ন ডলার আয় করতে সময় লেগেছিল তিন দিন। অন্যদিকে, জনপ্রিয় হলিউড ছবি Avengers: Endgame এই অঙ্কে পৌঁছেছিল পাঁচ দিনে।
GTA 6-এর গল্প সাজানো হয়েছে আমেরিকার কাল্পনিক প্রদেশ Leonida-কে কেন্দ্র করে। এই জায়গাটি মূলত ফ্লোরিডার আদলে তৈরি। গেমের দুই প্রধান চরিত্র Lucia Caminos এবং Jason Duval। অপরাধজগতের সঙ্গে যুক্ত এই যুগলকে ঘিরেই এগোবে গল্প। তাঁদের সম্পর্ক এবং নানা অভিযানের সঙ্গে তুলনা টানা হচ্ছে আমেরিকার কুখ্যাত অপরাধী জুটি Bonnie Parker ও Clyde Barrow-এর।
সর্বপ্রথম 2025 সালের শেষ দিকে গেমটি প্রকাশের পরিকল্পনা করেছিল নির্মাতা সংস্থা Rockstar Games। কিন্তু দু’বার মুক্তির সময় পিছিয়ে দেওয়া হয়। রিলিজের দিন পিছিয়ে দেওয়ার জন্য সংস্থার বক্তব্য ছিল, প্রত্যাশিত মানের নিখুঁত গেম তৈরি করতে আরও সময় প্রয়োজন।
GTA 6 তৈরিতে 1 বিলিয়ন থেকে 1.5 বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। সেই হিসাব সত্যি হলে, এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সাংস্কৃতিক বিনোদনমূলক পণ্য হয়ে উঠতে পারে। গেমটি লঞ্চের সময় প্রায় 212 জিবি জায়গা নেবে বলেও জানা গিয়েছে। ফলে আকারের দিক থেকেও এটি অন্যতম বড় ভিডিয়ো গেম।
Rockstar-এর মূল সংস্থা Take-Two Interactive-এর পরিসংখ্যান অনুযায়ী, 1997 সালে প্রথম গেম প্রকাশের পর থেকে Grand Theft Auto সিরিজের মোট 17টি গেম এবং এক্সপ্যানশন প্যাক মিলিয়ে 48 কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে।
Take-Two Interactive-এর কাছে GTA সিরিজ দীর্ঘদিন ধরেই বড় আয়ের উৎস। গত 13 বছরেরও বেশি সময় ধরে নতুন কোনও GTA গেম প্রকাশিত না হলেও সিরিজটির জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এর অন্যতম কারণ GTA Online। এই অনলাইন গেমে ব্যবহারকারীরা বিভিন্ন ইন-গেম সামগ্রী কেনেন। সেই কেনাকাটা থেকেই নিয়মিত আয় করে সংস্থা।
জনপ্রিয় সংস্কৃতিতেও GTA-র প্রভাব
ভিডিয়ো গেমের জগৎ ছাড়িয়ে জনপ্রিয় সংস্কৃতিতেও GTA-র প্রভাব যথেষ্ট। ইন্টারনেট মিম থেকে শুরু করে তারকাদের উপস্থিতি—বিভিন্ন ক্ষেত্রেই এই সিরিজের ছাপ রয়েছে। 2002 সালের GTA: Vice City-তে Tommy Vercetti চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন Ray Liotta। এছাড়া Samuel L. Jackson, Burt Reynolds, Phil Collins এবং Ricky Gervais-এর মতো তারকাদেরও বিভিন্ন সময়ে GTA গেমে দেখা গিয়েছে। 2021 সালে এই সিরিজের সঙ্গে যুক্ত হয় Dr Dre।
GTA 6-এর সাউন্ডট্র্যাক তৈরি করেছে ফরাসি ইলেকট্রনিক মিউজিক জুটি Justice। পাশাপাশি গেমটির সঙ্গে প্রকাশিত হতে চলা একটি অ্যালবামে Travis Scott এবং Keith Richards-এর মতো শিল্পীদের উপস্থিতি রয়েছে।
বিশ্বজুড়ে জনপ্রিয়তা থাকলেও GTA সিরিজকে ঘিরে বিতর্ক কম নয়। গেমে হিংসার দৃশ্য দেখানো এবং অপরাধমূলক আচরণকে উৎসাহিত করার অভিযোগ উঠেছে একাধিকবার। তবে Rockstar বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। গেমে নির্যাতনের দৃশ্য এবং নারীদের উপস্থাপনা নিয়েও সমালোচনা হয়েছে।
একটি পরিসংখ্যানে দাবি করা হয়েছে, GTA গেমগুলিতে যেসব মহিলা চরিত্রের পেশা চিহ্নিত করা সম্ভব, তাঁদের প্রায় 20 শতাংশকে যৌনকর্মী, এসকর্ট, স্ট্রিপার অথবা পর্নোগ্রাফি শিল্পের সঙ্গে যুক্ত হিসেবে দেখানো হয়েছে। যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল ৷