রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

মা হলেন অভিনেত্রী সামান্থা

  • সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০.০৬ এএম
  • ২৪ জন

নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরু। ১৯ নভেম্বর প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন তারা। এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের জন্মের খবর জানালেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে সদ্যজাতের একটি ছবি প্রকাশ করেন সামান্থা। তাতে দেখা যায়, তার ও রাজের আঙুলের সঙ্গে জড়িয়ে আছে সন্তানের ছোট্ট আঙুল। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের আদরের ছেলে দেব নিদিমোরু, ১৯.১১.২০২৬। আমাদের মন এর আগে কখনো এতটা আনন্দিত হয়নি। সামান্থা ও রাজ।’

খবরটি প্রকাশের পরপরই তারকারা শুভেচ্ছা জানাতে শুরু করেন। অভিনেতা বরুণ ধাওয়ান অভিনন্দন জানান। অভিনেত্রী তামান্না ভাটিয়াও ভালোবাসা প্রকাশ করেন।

যমজ ছেলের মা অভিনেত্রী নয়নতারা শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আহা! অভিনন্দন। তোমাদের জন্য খুব ভালো লাগছে।’

 

রাকুল প্রীতও অভিনন্দন জানিয়ে লেখেন, ‘তোমার জন্য খুব আনন্দিত।’ নেহা ধুপিয়া ও অনন্যা পান্ডেও মন্তব্য ঘরে ভালোবাসা প্রকাশ করেছেন। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা কিয়ারা আদভানিকেও শুভেচ্ছা জানাতে দেখা যায়

২০২৪ সালে সামান্থা ও রাজকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাওয়ার পর তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। পরে অভিনেত্রী নিজেই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন। ২০২৫ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24