মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
অভিনেতা সোহেল খান আর নেই। ১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান হাসিনা : রয়টার্স দেশের বিভিন্ন এলাকায় পরপর দুইবার ভূমিকম্প অনুভূত। পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা দুপুরে। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ সচিবালয়ে, প্রতিনিধিদলে থাকছেন নাহিদসহ তিন নেতা। “বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা GTA VI-এর ক্যারেক্টার আর্টিস্ট ছিলেন বাংলাদেশি সালমান রহমান!” খিচুড়ি বিলাস: বাঙালির রসনায়, স্মৃতিতে ও আবেগে। পুতিন, শি ও ট্রাম্পের বৈঠক, বড় ধাক্কা খেল ইউরোপীয়রা? পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে রেকর্ড ১৮ কোটি টাকা। সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে আগুন জ্বালানোর চেষ্টা

অভিনেতা সোহেল খান আর নেই।

  • সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২.২৬ পিএম
  • ২৮ জন

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান (৬৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পরিচালক এমডি ইকবাল হোসেন।

জানা যায়, ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চার দিন আগে বগুড়ায় আসেন এই অভিনেতা। শহরের একটি হোটেলে অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে দ্রুত বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, অভিনেতা সোহেল খানের মৃত্যুর বিষয়টি তারা অবগত হয়েছেন। এ ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শুটিং ইউনিট, সহকর্মী, ভক্ত ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24