শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

  • সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯.১৩ এএম
  • ৯৭ জন

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার চেষ্টাকালে ইরানের একাধিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে ইরান কয়েক ঘণ্টা ধরে একাধিক ওয়ান-ওয়ে হামলাকারী ড্রোন পাঠিয়েছিল।

সেন্টকমের দাবি, মার্কিন বাহিনী সাম্প্রতিক সময়ে ওই ড্রোনগুলোর সবকটিই ধ্বংস করেছে। এর ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ নৌপথ উন্মুক্ত আছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24