সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
আজকের শীর্ষ সংবাদ:
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্টসহ টিভিতে আজকের যত খেলা। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন না, সেটা শেখ মুজিবই আইন করে গেছেন ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ, দেউলিয়ার পথে অভিনেতা? গাজীপুরে মহাসড়ক অ,ব’রো’ধ করে পোশাকশ্রমিকদের বি’ক্ষো’ভ, যান চলাচল বন্ধ। চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা—ট্রাম্প, সি ও পুতিন, আলোচনার বিষয় কী সুতা আমদানি ইস্যুতে নতুন সিদ্ধান্ত নেয়নি সরকার। নয় বছরের পথচলার ইতি, স্মৃতিতে ডুব দিলেন কাবিলা। যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উলটে নিহত ১৫

গাজীপুরে মহাসড়ক অ,ব’রো’ধ করে পোশাকশ্রমিকদের বি’ক্ষো’ভ, যান চলাচল বন্ধ।

  • সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১.২০ এএম
  • ৩১ জন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ পরিস্থিতিতে আশপাশের বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্ব চন্দ্রা এলাকার এপেক্স লিঞ্জারি নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার আন্দোলন করেন। সেই দিন পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

গত বৃহস্পতিবার আহত এক শ্রমিক মারা গেছেন, এমন খবর ছড়িয়ে পড়লে আজ শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্র পল্লীবিদ্যুৎ এলাকায় শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ছবি

এক শ্রমিকের মৃত্যু হয়েছে, এমন খবরে পোশাকশ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্র পল্লীবিদ্যুৎ এলাকায় শনিবার সকাল সাড়ে নয়টার দিকে
এক শ্রমিকের মৃত্যু হয়েছে, এমন খবরে পোশাকশ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানার পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন। মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারীরা। অনেকে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে আন্দোলন করছেন। তবে তাঁদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমেছেন।

আপনার সামাজিক মাধ্যমে খবরগুলো শেয়ার করুন

এই বিভাগের আরও খবর পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2026 © All rights reserved by BUD News 24